হাউস ম্যানেজার — পুরো বাড়ি এক অ্যাপে
House Manager — your whole building in one app
এক-দুইটা ফ্ল্যাট পর্যন্ত মাথায় রাখা যায়। এরপর শুরু হয় আসল ঝামেলা — কোন ফ্ল্যাট এই মাসে খালি হচ্ছে, কার চুক্তির মেয়াদ শেষ, তিনতলার ভাড়াটিয়ার এনআইডির ফটোকপি কোথায় রাখা হয়েছিল, গত বছর কার কাছে অ্যাডভান্স কত ছিল। TO-LET PRO এর হাউস ম্যানেজারে বিল্ডিং, ইউনিট, ভাড়াটিয়া ও কাগজপত্র একসাথে থাকে — আর খালি ইউনিট সরাসরি টু-লেট বিজ্ঞাপন হিসেবে প্রকাশ করা যায়, নতুন করে কিছু টাইপ না করেই।
You can hold one or two flats in your head. After that the real work starts: which flat falls vacant this month, whose lease is expiring, where the third-floor tenant’s NID copy went, how much advance was held last year and by whom. House Manager keeps buildings, units, tenants and documents together — and a vacant unit can be published as a to-let listing without re-typing anything.
কী কী আছে / What you get
- বিল্ডিং ও ইউনিট সেটআপ / Buildings & units — ফ্লোর, ফ্ল্যাট, রুম বা সিট — যেভাবে আপনার বাড়ি সাজানো, সেভাবেই।
- খালি ইউনিট ট্র্যাকিং / Vacancy tracking — কোনটা খালি, কোনটা ভাড়া — এক নজরে, খালি হলে অ্যালার্টসহ।
- এক ট্যাপে টু-লেট বিজ্ঞাপন / Publish a to-let ad — খালি ইউনিট সরাসরি প্রকাশ করুন — সারা দেশের ভাড়াটিয়া দেখবে।
- ডকুমেন্ট ভল্ট / Document vault — চুক্তিপত্র, ভাড়াটিয়ার এনআইডি, পেমেন্ট রেকর্ড ও লিগ্যাল কাগজ এক জায়গায়।
- স্মার্ট অ্যালার্ট / Smart alerts — চুক্তির মেয়াদ, বকেয়া ভাড়া ও খালি ইউনিটের আগাম সতর্কতা।
- রিপোর্ট ও অ্যানালিটিক্স / Reports & analytics — মাসিক আয়, বকেয়া ও ইউনিটভিত্তিক পারফরম্যান্স।
কিভাবে কাজ করে / How it works
- বাড়িওয়ালা হিসেবে অ্যাকাউন্ট খুলুন — Sign up as a landlord
- বিল্ডিং ও ইউনিট যোগ করুন — Add your buildings and units
- ভাড়াটিয়া যুক্ত করুন বা খালি ইউনিট প্রকাশ করুন — Add tenants, or publish the vacant ones
- কাগজ ও অ্যালার্ট এক ড্যাশবোর্ড থেকে চালান — Run documents and alerts from one dashboard
খালি থাকা মাসটাই আসল ক্ষতি / The empty month is the real loss
ভাড়াটিয়া চলে যাওয়ার পর ফ্ল্যাট এক মাস খালি থাকা মানে ওই বছরের আয় থেকে পুরো এক মাসের ভাড়া মুছে যাওয়া। অথচ বেশিরভাগ ক্ষেত্রে বাড়িওয়ালা জানেন ভাড়াটিয়া এক মাস আগেই — শুধু বিজ্ঞাপন দেওয়াটা পিছিয়ে যায়, কারণ ছবি তোলা, বিবরণ লেখা আর কোথাও পোস্ট করা একটা আলাদা কাজ।
A flat sitting empty for a month erases a full month of rent from that year’s income. In most cases the landlord knew a month in advance — what slipped was the advertising, because photographing, describing and posting it somewhere is a separate chore that keeps getting postponed.
এখানে ইউনিটের তথ্য আগে থেকেই সাজানো থাকে, তাই খালি হওয়ার নোটিশ পাওয়ার সাথে সাথেই সেটিকে টু-লেট বিজ্ঞাপন হিসেবে প্রকাশ করা যায়। ভাড়াটিয়া বের হওয়ার আগেই নতুন ভাড়াটিয়া খোঁজা শুরু হয়ে যায় — এক মাসের ফাঁকটাই তখন কয়েক দিনে নেমে আসে।
Here the unit’s details already exist, so the moment notice is given it can be published as a to-let ad. The search for the next tenant starts before the current one leaves, and the month-long gap becomes a few days.
কাগজপত্র হারানোর সমস্যা / The paperwork problem
ভাড়ার চুক্তিপত্র, ভাড়াটিয়ার এনআইডির কপি, অ্যাডভান্সের রশিদ, থানায় জমা দেওয়া তথ্য ফরম — প্রতিটা কাগজ কোনো না কোনো সময় দরকার হয়, আর দরকারের দিনেই সেটা খুঁজে পাওয়া যায় না। ফাইলে থাকলে ভেজা-ছেঁড়া, ফোনে থাকলে ছবির ভিড়ে হারানো।
The lease, the tenant’s NID copy, the advance receipt, the information form for the police station — every one of them is needed at some point, and never findable on the day it is needed. In a file they get torn or damp; on a phone they are lost among thousands of photos.
ডকুমেন্ট ভল্টে প্রতিটি কাগজ তার ভাড়াটিয়া ও ইউনিটের সাথে যুক্ত থাকে — চুক্তিপত্র, আইডি, পেমেন্ট রেকর্ড ও লিগ্যাল কাগজ আলাদা ভাগে। কোন ফ্ল্যাটের কোন ভাড়াটিয়ার কাগজ, সেটা খুঁজতে হয় না, একসাথেই থাকে। এগুলো শুধু আপনি দেখতে পান।
In the document vault each paper is attached to its tenant and its unit — agreements, IDs, payment records and legal documents kept apart. You never have to work out which tenant of which flat a document belongs to. Only you can see them.
ছোট বাড়িওয়ালাদের জন্যও / Built for small landlords too
বাংলাদেশে বেশিরভাগ বাড়িওয়ালা বড় ডেভেলপার নন — একটা বাড়ি, ছয়-আটটা ফ্ল্যাট, হয়তো নিজেই একতলায় থাকেন। অথচ প্রপার্টি ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো তৈরি হয় বড় কোম্পানির কথা ভেবে, যেখানে সেটআপ করতেই কয়েক দিন লেগে যায়।
Most landlords in Bangladesh are not developers — one building, six or eight flats, often living on the ground floor themselves. Property management software is usually built for large companies, where setup alone takes days.
এখানে সেটআপ মানে বাড়ির নাম, কয়টা ফ্লোর আর কয়টা ইউনিট — ব্যস। মেস বা সিট ভাড়ার বাড়িও একইভাবে সাজানো যায়, যেখানে একটা রুমে চারটা সিট আলাদা করে ভাড়া হয়। যত ছোট বা যত অগোছালো কাঠামোই হোক, সেটাকে যেমন আছে তেমনভাবেই তোলা যায়।
Here setup means the building’s name, how many floors, how many units. Mess and seat-rental buildings model the same way, where one room holds four separately rented seats. However small or irregular the arrangement, it goes in as it actually is.
শুধু একটা টু-লেট সাইট নয় / Not just another to-let site
বাংলাদেশে এখন যা আছে তা তিন ভাগে ভাগ করা। এক দিকে টু-লেট সাইট — বাসা খুঁজে দেয়, তারপর আর কোনো কাজে আসে না। আরেক দিকে মেস বা মিল ম্যানেজার অ্যাপ — মিলের হিসাব রাখে, কিন্তু বাসা খুঁজে দিতে পারে না। তৃতীয় দিকে বাড়িওয়ালাদের ভাড়ার খাতার সফটওয়্যার — ভাড়া তোলে, কিন্তু ভাড়াটিয়ার দৈনন্দিন জীবনের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনটার জন্য তিনটা আলাদা অ্যাকাউন্ট, তিন জায়গায় তথ্য।
What exists in Bangladesh today comes in three separate pieces. To-let sites find you a house and are useless the day after you move in. Mess and meal apps count meals but cannot find you a room. Landlord ledger software collects rent but knows nothing about the people living there. Three products, three accounts, three places your information sits.
বাড়িওয়ালাদের সফটওয়্যারগুলো ভাড়া তোলা পর্যন্তই — নতুন ভাড়াটিয়া খুঁজতে হলে আবার আলাদা টু-লেট সাইটে বিজ্ঞাপন দিতে হয়, আর ভাড়াটিয়ার নিজের কোনো কাজে সেগুলো আসে না।
Landlord software stops at collecting the rent — to find the next tenant you are advertising on a separate to-let site again, and none of it is of any use to the tenant themselves.
TO-LET PRO তে বাসা খোঁজা, বাসা ম্যানেজ করা আর বাসায় থাকার হিসাব — তিনটাই এক অ্যাকাউন্টে। ব্যাচেলর হিসেবে মেসের সিট খুঁজে সেখানেই মিলের হিসাব শুরু করতে পারেন; পরিবার নিয়ে ফ্ল্যাট নিয়ে কারেন্ট-গ্যাস-ওয়াইফাইয়ের বিল ভাগ করতে পারেন; বাড়িওয়ালা হিসেবে খালি ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়ে সেই ভাড়াটিয়াকেই ভাড়ার খাতায় তুলে রাখতে পারেন। একই জায়গা, একই অ্যাকাউন্ট।
TO-LET PRO puts all three in one account: find the place, manage the place, and run the day-to-day money of living in it. Find a mess seat and start the meal ledger in the same app. Take a family flat and split the electricity, gas and WiFi in it. List a vacant flat as a landlord and keep that same tenant in your rent book afterwards.
খরচ কত? / What does it cost?
সম্পূর্ণ ফ্রি / Free forever
- মিল ম্যানেজার — মিল, বাজার, মিল রেট, ব্যালেন্স, মাসিক রিপোর্ট — Meal manager — meals, bazar, meal rate, balances, monthly report
- রুমমেট ওয়ালেট — খরচ ভাগ, বিল, পাওনা-দেনার হিসাব — Roommate wallet — expense splitting, bills, who-owes-whom
- বাসা খোঁজা, ছবি দেখা ও বাড়িওয়ালার সাথে যোগাযোগ — Searching, photos and contacting landlords
- একটি টু-লেট বিজ্ঞাপন, ৫টি ছবিসহ — One to-let listing with 5 photos
Plus ও Pro প্ল্যানে / On the Plus & Pro plans
- একাধিক লিস্টিং, বেশি ছবি ও ভিডিও — More than one listing, more photos and video
- সার্চ বুস্ট ও ফেসবুক বুস্ট পোস্ট — Search boost and Facebook boost post
- ভাড়া কালেকশন ও বুকিং পাইপলাইন — Rent collection and the bookings pipeline
- স্মার্ট অ্যালার্ট, অ্যানালিটিক্স ও এআই প্রাইসিং — Smart alerts, analytics and AI pricing
পেইড প্ল্যানগুলো বাড়িওয়ালাদের জন্য। ভাড়াটিয়া, ছাত্র বা মেসের সদস্য হিসেবে আপনার কখনো কিছু কিনতে হবে না — মিল ম্যানেজার ও ওয়ালেটে কোনো ফ্রি ট্রায়াল নেই, কারণ পুরোটাই ফ্রি।
The paid plans are for landlords. As a tenant, student or mess member you never have to buy anything — there is no free trial on the meal manager or the wallet, because there is nothing to upgrade to.
সাধারণ প্রশ্ন / Frequently asked questions
বিজ্ঞাপন দিতে কি টাকা লাগে? (Does listing a property cost money?)
একটি অ্যাক্টিভ বিজ্ঞাপন ৫টি ছবিসহ সম্পূর্ণ ফ্রি। একাধিক বিজ্ঞাপন, বেশি ছবি, ভিডিও, সার্চ বুস্ট বা ভাড়া কালেকশনের মতো ফিচার Plus ও Pro প্ল্যানে আছে — পুরো তালিকা সাবস্ক্রিপশন পাতায় দেখা যায়।
কয়টা বাড়ি বা ফ্ল্যাট যোগ করা যায়? (How many properties can I add?)
একাধিক বিল্ডিং এবং প্রতিটিতে একাধিক ফ্ল্যাট, রুম বা সিট যোগ করা যায়। মেস ও সিট ভাড়ার বাড়িও একইভাবে সাজানো যায়। একসাথে কতগুলো পাবলিক বিজ্ঞাপন চালু রাখা যাবে সেটা আপনার প্ল্যানের উপর নির্ভর করে।
ভাড়াটিয়ার কাগজপত্র কি নিরাপদ? (Are tenant documents secure?)
ডকুমেন্ট আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে এবং শুধু আপনি দেখতে পান। কী কী তথ্য রাখা হয় ও মুছে ফেলার নিয়ম প্রাইভেসি পলিসিতে বিস্তারিত আছে।
মেস বা সিট ভাড়ার বাড়িও কি ম্যানেজ করা যায়? (Can I manage a seat-rental building?)
যায়। ইউনিট হিসেবে ফ্ল্যাট, রুম বা একক সিট — তিনটাই সাজানো যায়, তাই একটি রুমের চারটি সিট আলাদা ভাড়াটিয়ার নামে রাখা সম্ভব।
ভাড়ার হিসাব আলাদা করে রাখতে হবে? (Do I still need a separate rent ledger?)
না। ভাড়া আদায়, রশিদ ও বকেয়ার হিসাব ভাড়াটিয়া ম্যানেজমেন্টের ভেতরেই আছে (Plus ও Pro প্ল্যানে)। পুরনো ভাড়ার খাতার ছবি তুলে সেখানকার এন্ট্রিও ডিজিটাল করা যায়।
ভাড়াটিয়ারা কি আমার বাড়ির তথ্য দেখতে পান? (Can tenants see my building data?)
না। ভাড়াটিয়া শুধু নিজের ইউনিট, নিজের ভাড়া ও নিজের রশিদ দেখতে পান। বিল্ডিংয়ের সামগ্রিক হিসাব, অন্য ভাড়াটিয়ার তথ্য বা আয়ের রিপোর্ট শুধু আপনার।