রুমমেট ওয়ালেট — খরচ ভাগাভাগি, ঝগড়া ছাড়াই
Roommate Wallet — shared expenses, settled
কারেন্ট বিল কে দিল, ওয়াইফাইয়ের টাকা কার কাছে বাকি, বুয়ার বেতন এই মাসে কার দেওয়ার কথা — শেয়ার করা বাসায় টাকার কথা তোলাই সবচেয়ে অস্বস্তিকর কাজ। বন্ধুর কাছে তিনশো টাকা চাইতে গিয়ে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে অনেকে চুপ থাকেন, আর হিসাবটা জমতে জমতে বড় হয়ে যায়। রুমমেট ওয়ালেটে প্রতিটি খরচ একবার তুলে রাখলেই কে কত দিয়েছে আর কার কাছে কত পাওনা, সেটা কাউকে মুখে বলতে হয় না — সবার সামনেই থাকে।
Who paid the electricity bill, who still owes for WiFi, whose turn the maid’s salary is this month — money is the most awkward thing to bring up in a shared flat. People stay quiet rather than ask a friend for three hundred taka, and the imbalance quietly grows. Log each cost once and nobody has to say it out loud: who paid what, and who owes whom, is simply on the screen.
কী কী আছে / What you get
- যেকোনো খরচ যোগ করুন / Log any expense — বিদ্যুৎ, গ্যাস, পানি, ওয়াইফাই, বাজার, বুয়া, পরিষ্কার — সব ক্যাটাগরি আছে।
- সমান, শতাংশ বা কাস্টম ভাগ / Equal, percentage or custom split — সবার সমান নয় এমন খরচও ঠিকভাবে ভাগ করা যায়।
- ব্যালেন্স ও সেটেলমেন্ট / Balances & settle up — কে কত পাবে, কে কত দেবে — এক নজরে, হিসাব মেলানোর ঝামেলা ছাড়াই।
- বিকাশ, নগদ, ক্যাশ, ব্যাংক / bKash, Nagad, cash, bank — কোন মাধ্যমে টাকা দেওয়া হয়েছে সেটাও রেকর্ড থাকে।
- মাসিক রিপোর্ট / Monthly report — কোন খাতে কত গেল — মাস শেষে পুরো ছবি এক জায়গায়।
- একটিভিটি লগ / Activity log — কে কখন কী যোগ করল সবাই দেখতে পায় — কোনো গোপন এন্ট্রি নেই।
কিভাবে কাজ করে / How it works
- ফ্রি অ্যাকাউন্ট খুলে গ্রুপ তৈরি করুন — Create a free account and start a group
- রুমমেটদের যুক্ত করুন — Add your roommates
- খরচ হলেই তুলে রাখুন, ভাগের নিয়ম বেছে নিন — Log a cost, pick how it splits
- ব্যালেন্স দেখে হিসাব মিটিয়ে ফেলুন — Open balances and settle up
সব খরচ সমান ভাগ হয় না / Not every cost splits evenly
তিনজনের বাসায় একজনের ঘরে এসি চলে, দুজন থাকেন এক রুমে আর একজন আলাদা, কেউ ওয়াইফাই প্রায় ব্যবহারই করেন না। সব খরচ তিন ভাগ করলে হিসাব সহজ হয় কিন্তু ন্যায্য হয় না — আর এই ছোট অন্যায্যতাগুলো জমেই মাস শেষে মন খারাপ হয়।
Three people share a flat: one room has an air conditioner, two people share a room while the third has their own, and one of them barely touches the WiFi. Splitting everything three ways is simple but not fair, and it is the accumulation of those small unfairnesses that sours a house.
তাই প্রতিটি খরচের জন্য আলাদা করে ভাগের নিয়ম বেছে নেওয়া যায় — সমান, শতাংশ, বা একদম কাস্টম অঙ্ক। কারেন্ট বিল রুম অনুযায়ী, বাজার সমান, ওয়াইফাই শুধু যারা ব্যবহার করেন তাদের মধ্যে — একই মাসে তিন রকম নিয়ম চললেও ব্যালেন্স ঠিকই মিলে যায়।
So the split rule is chosen per expense — equal, by percentage, or fully custom amounts. Electricity by room, bazar equally, WiFi only among the people who use it: three different rules in the same month, and the balances still reconcile.
টাকা অ্যাপের ভেতর দিয়ে যায় না / The money does not move through the app
অনেকে ভাবেন এ ধরনের অ্যাপে টাকা জমা দিতে হয় বা লেনদেন করতে হয়। এখানে তা নয়। টাকা আপনি আগের মতোই বিকাশ, নগদ, ব্যাংক বা হাতে হাতে দেবেন — অ্যাপ শুধু লিখে রাখে কে কাকে কত দিল, কোন মাধ্যমে দিল, আর তার পরে ব্যালেন্স কত দাঁড়াল।
People often assume an app like this holds your money. It does not. You pay the way you already do — bKash, Nagad, bank transfer, cash in hand — and the app simply records who paid whom, through which channel, and what the balance is afterwards.
এর ফলে কোনো চার্জ নেই, কোনো অ্যাকাউন্ট ভেরিফিকেশন নেই, আর টাকা আটকে থাকার ঝুঁকিও নেই। যা থাকে তা হলো একটা পরিষ্কার, শেয়ার করা হিসাব — যেটা ঠিক এই জিনিসটারই অভাব ছিল।
Which means no fees, no account verification, and no risk of money being stuck somewhere. What you get is a clean shared record — which was the only thing missing in the first place.
রুমমেট বদলালে হিসাব হারায় না / Balances survive people moving out
শেয়ার করা বাসায় লোক বদলায় — কেউ চাকরি পেয়ে চলে যায়, কেউ সেমিস্টার শেষে বাড়ি যায়। খাতায় হিসাব থাকলে সেই মানুষটার সাথে সাথেই হিসাবও চলে যায়, আর পরে কে কত দিয়েছিল তা প্রমাণ করার কোনো উপায় থাকে না।
Shared flats turn over — someone gets a job and leaves, someone goes home after the semester. When the ledger lives in a notebook it leaves with that person, and there is no way to establish later who had paid what.
এখানে পুরনো এন্ট্রি, রিপোর্ট আর সেটেলমেন্ট থেকে যায়। কেউ চলে গেলেও কোন মাসে কার কত পাওনা ছিল সেটা পরেও দেখা যায়, তাই বিদায়ের সময় হিসাব মেটানো অনেক সহজ হয়।
Here the old entries, reports and settlements stay. Even after someone leaves you can look up exactly what was owed in which month, which makes settling up on the way out far less painful.
শুধু একটা টু-লেট সাইট নয় / Not just another to-let site
বাংলাদেশে এখন যা আছে তা তিন ভাগে ভাগ করা। এক দিকে টু-লেট সাইট — বাসা খুঁজে দেয়, তারপর আর কোনো কাজে আসে না। আরেক দিকে মেস বা মিল ম্যানেজার অ্যাপ — মিলের হিসাব রাখে, কিন্তু বাসা খুঁজে দিতে পারে না। তৃতীয় দিকে বাড়িওয়ালাদের ভাড়ার খাতার সফটওয়্যার — ভাড়া তোলে, কিন্তু ভাড়াটিয়ার দৈনন্দিন জীবনের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনটার জন্য তিনটা আলাদা অ্যাকাউন্ট, তিন জায়গায় তথ্য।
What exists in Bangladesh today comes in three separate pieces. To-let sites find you a house and are useless the day after you move in. Mess and meal apps count meals but cannot find you a room. Landlord ledger software collects rent but knows nothing about the people living there. Three products, three accounts, three places your information sits.
খরচ ভাগ করার আন্তর্জাতিক অ্যাপগুলো টাকার হিসাব ভালোই রাখে, কিন্তু সেগুলো বাংলাদেশের বাস্তবতা জানে না — বিকাশ-নগদ নেই, বুয়ার বেতন বা মিল রেটের ধারণা নেই, আর নতুন বাসা খুঁজতে তো একেবারেই কাজে আসে না।
International expense-splitting apps keep the arithmetic well enough, but they do not know this country — no bKash or Nagad, no concept of a maid’s salary or a meal rate, and no help at all when you need to find the next place to live.
TO-LET PRO তে বাসা খোঁজা, বাসা ম্যানেজ করা আর বাসায় থাকার হিসাব — তিনটাই এক অ্যাকাউন্টে। ব্যাচেলর হিসেবে মেসের সিট খুঁজে সেখানেই মিলের হিসাব শুরু করতে পারেন; পরিবার নিয়ে ফ্ল্যাট নিয়ে কারেন্ট-গ্যাস-ওয়াইফাইয়ের বিল ভাগ করতে পারেন; বাড়িওয়ালা হিসেবে খালি ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়ে সেই ভাড়াটিয়াকেই ভাড়ার খাতায় তুলে রাখতে পারেন। একই জায়গা, একই অ্যাকাউন্ট।
TO-LET PRO puts all three in one account: find the place, manage the place, and run the day-to-day money of living in it. Find a mess seat and start the meal ledger in the same app. Take a family flat and split the electricity, gas and WiFi in it. List a vacant flat as a landlord and keep that same tenant in your rent book afterwards.
খরচ কত? / What does it cost?
সম্পূর্ণ ফ্রি / Free forever
- মিল ম্যানেজার — মিল, বাজার, মিল রেট, ব্যালেন্স, মাসিক রিপোর্ট — Meal manager — meals, bazar, meal rate, balances, monthly report
- রুমমেট ওয়ালেট — খরচ ভাগ, বিল, পাওনা-দেনার হিসাব — Roommate wallet — expense splitting, bills, who-owes-whom
- বাসা খোঁজা, ছবি দেখা ও বাড়িওয়ালার সাথে যোগাযোগ — Searching, photos and contacting landlords
- একটি টু-লেট বিজ্ঞাপন, ৫টি ছবিসহ — One to-let listing with 5 photos
Plus ও Pro প্ল্যানে / On the Plus & Pro plans
- একাধিক লিস্টিং, বেশি ছবি ও ভিডিও — More than one listing, more photos and video
- সার্চ বুস্ট ও ফেসবুক বুস্ট পোস্ট — Search boost and Facebook boost post
- ভাড়া কালেকশন ও বুকিং পাইপলাইন — Rent collection and the bookings pipeline
- স্মার্ট অ্যালার্ট, অ্যানালিটিক্স ও এআই প্রাইসিং — Smart alerts, analytics and AI pricing
পেইড প্ল্যানগুলো বাড়িওয়ালাদের জন্য। ভাড়াটিয়া, ছাত্র বা মেসের সদস্য হিসেবে আপনার কখনো কিছু কিনতে হবে না — মিল ম্যানেজার ও ওয়ালেটে কোনো ফ্রি ট্রায়াল নেই, কারণ পুরোটাই ফ্রি।
The paid plans are for landlords. As a tenant, student or mess member you never have to buy anything — there is no free trial on the meal manager or the wallet, because there is nothing to upgrade to.
সাধারণ প্রশ্ন / Frequently asked questions
রুমমেট ওয়ালেট কি ফ্রি? (Is the roommate wallet free?)
হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি। খরচ যোগ করা, ভাগ করা, ব্যালেন্স দেখা ও মাসিক রিপোর্ট — কোনো কিছুর জন্য টাকা লাগে না এবং কোনো ফ্রি ট্রায়ালের মেয়াদও শেষ হয় না।
অ্যাপের ভেতরে কি টাকা লেনদেন হয়? (Does money move inside the app?)
না। টাকা আপনি বিকাশ, নগদ, ব্যাংক বা ক্যাশে যেভাবে খুশি দেবেন — অ্যাপ শুধু হিসাব রাখে কে কাকে কত দিয়েছে, কোন মাধ্যমে এবং কত বাকি আছে।
বাসা ভাড়াও কি ভাগ করা যায়? (Can we split the house rent too?)
যায়। বাসা ভাড়া একটি খরচ হিসেবে যোগ করে সমান বা কাস্টম হারে ভাগ করা যায় — যার রুম বড় তার ভাগ বেশি রাখতে চাইলে সেটাও সম্ভব।
মিলের হিসাবও কি এখানে রাখা যায়? (Can it handle meal accounts too?)
যায়। একই গ্রুপে মিল ম্যানেজার আছে — মিল, বাজার ও মিল রেট সেখানে, আর বিদ্যুৎ-গ্যাস-ওয়াইফাইয়ের মতো খরচ ওয়ালেটে। দুটোর ব্যালেন্স একসাথে দেখানো হয়।
রুমমেট বদলালে পুরনো হিসাব কী হয়? (What happens when a roommate leaves?)
পুরনো এন্ট্রি ও রিপোর্ট থেকে যায়, তাই কে কোন মাসে কত দিয়েছিল পরেও দেখা যায় এবং বিদায়ের সময় হিসাব মেটানো সহজ হয়।
কতজন রুমমেট যোগ করা যায়? (How many roommates can we add?)
দুইজনের সাবলেট থেকে শুরু করে বড় মেস — সদস্য সংখ্যার জন্য আলাদা কোনো পেইড প্ল্যান কিনতে হয় না।
সবাই কি সব খরচ দেখতে পায়? (Is everything visible to everyone?)
হ্যাঁ। প্রতিটি এন্ট্রি ও তার একটিভিটি লগ গ্রুপের সবাই দেখতে পান, তাই হিসাব নিয়ে সন্দেহের জায়গা থাকে না।